সাধনার কিছু গোপনীয় রহস্য)
(সাধনার কিছু গোপনীয় রহস্য)
আজকাল সাধনা অনেকেই করেন কিন্তু তাতে সিদ্ধিলাভ করা সাধকের সংখ্যা অতি নগণ্য।অতএব একথা মনে রাখতে হবে যে পাঠক সবাই হতে পারে কিন্তু সাধক হওয়া যার তার কর্ম নয়।যে সাধকের মন কঠোর, দৃঢ় ইচ্ছাশক্তি সে-ই সফল হতে পারে।অল্প স্বল্প জ্ঞানী সাধক বা বিনাগুরুর সাধক সাধনার দ্বারা নিজের বা সমাজের মঙ্গল তো করতে পারেই না বরং অমঙ্গল ডেকে আনে।এখানে সাধনা সফল করার আরও কিছু গোপন নির্দেশাবলীর আলোচনা করা হল।--
১।সাধনার প্রথম কথাই হল ব্রহ্মচর্য পালন।সাধক পুরুষ হোক বা স্ত্রী, তাকে ব্রহ্মচর্য পালন করতেই হবে।নতুবা সিদ্ধিলাভ সম্ভব নয়।
২।সাধক কোনো স্ত্রী লোককে স্পর্শ করবে না।সেই স্ত্রীলোক তার স্ত্রী, মা, বোন বা যেই হোক না কেন।
৩।কোন স্ত্রীর হাতের জল বা খাবার সাধক খাবে না।তার হাত দিয়ে কোন কাপড়ও কাচাবে না।সাধককে নিজের খাবার নিজেকে বানাতে হবে।নিজের কাপড় নিজেকে কাচতে হবে এবং ভূমি শয্যায় শয়ন করতে হবে।
৪।সাত্ত্বিক আহার করতে হবে।নিজ মন ও শরীরকে সর্বদায় পবীত্র রাখতে হবে।
৫।সাধনা স্থলেই মাটিতে শুতে হবে।
৬।দেবী, দেবতা বা নির্দিষ্ট শক্তির সাধনা করার সময় তাঁর আসন সাধকের আসন থেকে উঁচুতে থাকবে।
৭।সাধনাস্থল যথা-নির্জন ঘর, শ্মশানভূমি, নদীতীর, চৌরাস্তা বা কোন গাছের ছায়ায় করতে যেখানে বাইরের জগতের গোলমাল প্রবেশ না করে।
৮।সাধনাস্থল যদি নির্জন ঘর হয় তবে তার রং গাঢ় নীল হবে।কমপক্ষে ঐ ঘরের পর্দার রং নীল হওয়া চাই।
৯।সাধক তার নিজের চোখে গাঢ় নীলরঙের কাপড় বেঁধে রাখবে।এর ফলে শান্তি মিলবে।
১০।সাধনার পূর্বে মিষ্টি প্রসাদ, এলাচ ইত্যাদি নিজের কাছে রাখতে হব।কারণ আরাধ্য দেবী/দেবতা/শক্তি এসে তার প্রসাদ চাইতে পারে।প্রসাদ দিতে দেরী হলে সাধকের প্রানহানিও হতে পারে।প্রসাদ দেবার আগে সাধক উক্ত শক্তিকে তিনটি প্রশ্ন করবে ও তার উত্তর নেবে তারপর প্রসাদ দেবে।
১১।ইনজেকশানের সুঁচ সাধক তার কাছে রাখবে।কারন আরাধ্য দেবতা শক্তি সাধকের রক্তও চাইতে পারে।যেমন কালী-মহাকালী।তিনি এসে বলতে পারেন যে আমার খুপড়িটা তোমার রক্ত দিয়ে ভরে দাও।তখন সাধক তাকে তিনটি প্রশ্ন করে, তাঁর জবাব পেয়ে তবেই আঙুল থেকে দুফোঁটা রক্ত বের করে খুপড়িতে রেখে কিছুটা দেবীর জিভে লাগিয়ে দিতে হবে।
১২।যে তিনটি প্রশ্ন ও তার উত্তর চাওয়া হবেঃ-
(ক)যখনই আমি আপনাকে ডাকব, আপনাকে আসতে হবে।
(খ)যেখানে পাঠাবো সেখানে যেতে হবে।
(গ)যে কাজের কথা বলবো তা করে দিতে হবে।
আমাদের পোস্টগুলি যদি ভালো লাগে বা সঠিক মনে হয়, তাহলে দয়া করে আমাদের পেজটি আপনার ফ্রেন্ডলিস্টে থাকা সকল বন্ধুদের ইনভাইট করবেন।এতে আপনি এবং আপনার বন্ধুরা সবাই উপকৃত হবেন, আর আমরা পাবো উৎসাহ, আপনাদের নতুন নতুন পোস্ট উপহার দিতে।
কোন মন্তব্য নেই