Header Ads

Header ADS

কোন রাশিতে হাতে কোন দেবতার রক্ষাসুতো


 

♋♋ কোন রাশিতে হাতে কোন দেবতার রক্ষাসুতো?♋♋
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
Rakhi পূর্ণিমা হোক কিংবা অন্য কোনও পুজো, পরিবারের মানুষকে রক্ষা করাই সকলের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভাদ্র মাসে রাহুর প্রভাব থেকে বাঁচার জন্যই তাই বিভিন্ন উপচার রয়েছে, জ্যোতিষ মত অনুসারে। আসুন জেনে নেওয়া যাক, আপনার রাশি অনুসারে কোন দেবতার মন্ত্র এবং পূজা আপনাকে রক্ষা করতে পারে।
Whatsapp : 01757-786808
মেষ: মেষ রাশির জাতক-জাতিকারা তাদের রাশি অনুযায়ী, ভগবান হনুমানের লাল রঙের রক্ষাসূত্র বাঁধা শুভ। রক্ষাসূত্র বাঁধার সময়ে ‘বজরং বাণ’ পাঠ করা শুভ।
বৃষ: বৃষ রাশির জাতক-জাতিকাদের রাশি অনুযায়ী, মা দুর্গার কাছে গোলাপি রঙের রক্ষাসূত্র বেঁধে রাখা শুভ। সেই সঙ্গে ‘শ্রী দুর্গা কবচ’ পাঠ শুভ ও ফলদায়ক।
মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকাদের রাশিচক্র অনুযায়ী, ভগবান গণেশের সবুজ রঙের রক্ষাসূত্র বাঁধা শুভ। এর পাশাপাশি, ‘শ্রী গণেশ অষ্টোত্তর শতনাম’ পাঠ করা শুভ ফল দেবে।
কর্কট: কর্কট রাশির জাতক-জাতিকাদের শিব পুজো করা শুভ। সমৃদ্ধি বৃদ্ধি পাবে। হাতে বাঁধতে পারেন সাদা সুতো। শুভ ফল দেবে গোলাপি সুতোও। সুখ-শান্তির চিহ্ন এগুলি। পাঠ করুন ‘শিব চালিসা’। সকলের সঙ্গে মিলে থাকলে শান্তি পাবেন। সমাজের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই রাশির জাতক-জাতিকারা।
সিংহ: সিংহ রাশির মানুষদের ভগবান রামের আরাধনা করা উচিত। এঁদের গ্রহরাজ সূর্য। হাতে লাল, হলুদ সুতো বাঁধতে পারেন চাইলে। ভগবান রামের রক্ষাসূত্র মন্ত্র পাঠ করা শুভ। চাইলে সোনার অলঙ্কার রাখবেন। তা না হলে সোনালি সুতো রাখতে পারেন।
কন্যা: কন্যা রাশির গ্রহ দেবতা বুধ। এই রাশির জাতক-জাতিকারা গণেশের পূজা করলে শুভ ফল পাবেন। সবুজ রঙের সুতো সঙ্গে রাখলে মঙ্গল হবে। নিয়মিত গণেশের আরতি করুন। এই রাশির জাতক-জাতিকারা শান্ত স্বভাবের হন।
তুলা: এই রাশির জাতক-জাতিকারা নিজের রাশি অনুসারে রাখিবন্ধনের সময়ে মা দুর্গা অথবা মা কালীর পবিত্র গোলাপি রঙের সুতো ব্যবহার করলে শুভ ফল পাবেন। এ ছাড়াও রাখিপূর্ণিমার দিন দুর্গা মন্ত্র জপ করলে সুফল মিলবে।
বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা রাশি অনুযায়ী রাখিবন্ধনের দিন রামের পরম ভক্ত হনুমানের পবিত্র মেরুন রঙের সুতোর রাখি পরলে শুভ ফল পাবেন। জীবনে বিভিন্ন রকম বিঘ্নের বিনাশ করতে হনুমান চালিসা পাঠ করা অবশ্যই জরুরি।
ধনু: ধনু রাশির জাতক-জাতিকারা রাখিবন্ধনের সময়ে বিষ্ণুর পবিত্র হলুদ রঙের সুতোর রাখি ব্যবহার করুন। এর ফলে জাতক-জাতিকারা শুভ ফল পাবেন। রাখিপূর্ণিমায় বিষ্ণু পুরাণের শ্লোক পাঠ করলে জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
What app 01757-786808
মকর: মকর রাশির জাতকদের মন একটু বিক্ষিপ্ত থাকতে পারে। এর জন্য তাঁদের কাজের ক্ষেত্রে সমস্যাও আসতে পারে। তাই এই রাশির জাতকেরা হনুমানের নীল রঙের রক্ষাসূত্র ডান হাতে বাঁধতে পারেন। সকালে পুজো করার সময়ে সূর্য মন্ত্র পাঠ মনের জোর বাড়াবে।
কুম্ভ: কুম্ভ রাশির জাতকদের কিছু সমস্যা তৈরি হতে পারে। সেই বিপদ থেকে যাতে সহজেই মুক্ত হওয়া যায় বা বিপদ এড়ানোয় উপায় হিসেবে হনুমানের কালো রঙের রক্ষাসূত্র আঙুলে আংটির সঙ্গে জড়িয়ে রাখলে শুভ হবে। দিনের যে কোনও সময়ে শিব মন্ত্র পাঠ করলে লড়াই করার মানসিক ক্ষমতা বাড়বে।
মীন: মীন রাশির জাতক-জাতিকাদের বিবাহযোগে কিছু সমস্যা তৈরি হতে পারে। এই রাশির জাতক-জাতিকারা ভগবান কৃষ্ণের হলুদ রঙের রক্ষাসুতো বাঁ হাতে বেঁধে রাখলে শুভ ফল পাবেন। এর সঙ্গে রাতে ঘুমোতে যাওয়ার আগে ভগবান কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করতে পারেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.